দেশের নিরাপত্তার স্বার্থে জঙ্গি কর্মকান্ডের সম্পৃক্ততার সন্দেহবশত গত চারমাসে ৩৯ হাজার পাকিস্তানিকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব। এদের বিরুদ্ধে ভিসার নিয়ম ভাঙাসহ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুধু তাই নয় সৌদি সূত্রে আরও বলা হয় ২০০৫ সাল থেকে শুরু করে ২০১৪ পর্ষন্ত মোট ৮ লক্ষ পাকিস্তানীকে সৌদি আরব থেকে বের করে দেওয়া হয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রে, এরপর যেসব পাকিস্তানিকে সৌদি আরবে আসার অনুমতি দেওয়া হবে তাদের পরিচয় ও গতিবিধি পুরোপুরি যাচাই করে তবেই দেশে ঢুকতে দেওয়া হবে। মনে করা হচ্ছে, বহিষ্কৃতদের সঙ্গে জঙ্গি সংগঠন আই এসএর যোগাযোগ থাকতে পারে। শুধু যে সন্ত্রাসবাদী কার্যকলাপই নয়, অনেকে আবার মাদক পাচার, চুরি, ডাকাতি, শারীরিক নিগ্রহের মতো অপরাধের সঙ্গে যুক্ত বলেও মনে করছে সৌদি প্রসাশন। পাশাপাশি এবার থেকে কোনও পাকিস্তানিকে কাজে নিয়োগ করার আগে তাকে পুরোপুরি যাচাই করে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

সৌদির অভিবাসন কাউন্সিসের নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান আবদুল্লা আল সাদউন বলেন, ‘পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদে জর্জরিত। তবে দাপট কমলেও তালিবান পাকিস্তানের মাটিতে এখনও সক্রিয়। তাই আমাদেরও সতর্ক হতে হবে’ সৌদি আরব প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে ৮২ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে গোয়েন্দাদের হেফাজতে রয়েছে।

 

জেড