যুক্তরাষ্ট্রে ব্যাপক ভূমিধসের ঘটনায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে মঙ্গলবার আরো ১০ জনের লাশ উদ্ধার করেছে। এ নিয়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ালো। ভূমিধসের ঘটনায় এখনো ১৭৬ জনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
প্রবল বর্ষণের কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তর সিয়াটলের ছোট্ট অসো শহরের একটি জাতীয় সড়কে শনিবার এ ভূমিধসের ঘটনা ঘটে।
ওয়াশিংটন রাজ্য পুলিশের কর্মকর্তা মার্ক ফ্রান্সিস বলেন, পাহাড়ি ভারী বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে এ ভয়াবহ ভূমিধসের তিনদিন পর স্নোহোমিশ কাউন্টি দমকল প্রধান ট্রাভিস হটস সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সেখানে কারো বেঁচে থাকার লক্ষণ পাওয়া যায়নি।’
তিনি জানান, সেখান থেকে আরো দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তুপের ভেতরে আরো আটটি লাশের সন্ধান পাওয়া গেছে।
এ ভূমিধসের ঘটনায় এখনো ১৭৬ জনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
ওয়াশিংটনে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪
যুক্তরাষ্ট্রে ব্যাপক ভূমিধসের ঘটনায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে মঙ্গলবার আরো ১০ জনের লাশ উদ্ধার করেছে। এ নিয়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ালো। ভূমিধসের ঘটনায় এখনো ১৭৬ জনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
ভারতের উত্তর প্রদেশে বন্যা-ভূমিধসে নিহত ৫৬
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি।
নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১৩৪৪
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩৪৪ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখনো ৪ হাজার ৪৭১ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জোরেশোরে অভিযান চালাচ্ছেন সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা।
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, প্রাণহানি বেড়ে ৩৩২
নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ সংখ্যা জানিয়েছে দেশটির পুলিশ।
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট প্রাণঘাতী ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারী বৃষ্টিতে পাহাড়ে ভূমিধসের শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ
টানা ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে। ভারতের লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পাঁচ জেলায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
















