সৌদি আরব ভ্রমণকারী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদিতে থেকে গেলে ৬ মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানা করবে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।
শুক্রবার সৌদি পাসপোর্ট অধিদপ্তরের বরাত দিয়ে স্থানীয় প্রভাবশালী একটি দৈনিক এ খবর জানিয়েছে।
খবরে আরও বলা হয়, সদ্য জারি করা আইনে শ্রম আইন ভঙ্গকারী অভিবাসী এবং সৌদি নাগরিক দুই পক্ষকেই এই শাস্তির মুখোমুখি হতে হবে এবং ভ্রমণকারীকে বিতাড়ন করা হবে।
উল্লেখ্য, গত কয়েক মাস যাবত মাত্র ২৫ রিয়ালের (৫১০ টাকা) বিনিময়ে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের পরিবারের জন্য ভিজিট ভিসা ইস্যু করছে সৌদি সরকার।
ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা তাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে গেছেন।
এমবি





