সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-বাব এলাকায়  ইসলামিক স্টেটের (আইএস) ১২টি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তুর্কি সেনাবাহিনী ।  এই হামলায় আইএসের ২৩জন যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী। বুধবার এ বিমান হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

একজন তুর্কি সেনা নিহত এবং আরও ৬ জন আহতও হবার কথাও বলা হয়েছে বিবৃতিতে। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর বলে জানাগেছে।

মঙ্গলবার সকালে আল-বাব এলাকায় আইএস কর্তৃক গাড়ি বোমা হামলায় হতাহতের পর পরই তুরস্ক এই বিমান হামলা চালায়।

নাজিব