ইরানে বিষাক্ত মাশরুম খেয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় ৭ শতাধিক। আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির সাস্থ্য মন্ত্রনালয়।

এ মন্ত্রনালয়ের মুখপাত্র মুজতবা খালিদি জানান, 'সর্বশেষ তথ্যমতে মোট ৭২১ জন মাশরুমের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ১৯০ জনকে এখনো হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ৫২৩ জনকে ঝুকিমুক্ত থাকায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর যাদেরকে বাঁচানোর জন্য লিভার প্রতিস্থাপন করা লাগতে পারে বলেও জানান তিনি।

সাস্ব্য মন্ত্রনালয় থেকে এর কারণ হিসেবে বলা হয়, বিশেষ করে পাহাড়ি এলাকায় বসন্ত বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই বৃষ্টিতে পাহাড়ে জন্মানো কোন প্রকার অপরিচিত মাশরুম খাওয়া থেকে বিরত থাকা এবং তাদের স্পর্শ করা থেকেও বিরত থাকতে সাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

কোন প্রকার অস্বাভাবিক কিছু দেখা গেলে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার তাগিদ দেওয়া হয়।

জেড