ভারতজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
দেশটিতে করোনা সংক্রমণ ১৩ লক্ষ ছাড়ানো। মৃতের নিরিখে ফ্রান্সকে ছাড়িয়ে ত্রিশ হাজার পার করলো সংখ্যা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বে মৃতের নিরিখে ষষ্ঠ স্থানে ভারত। আগে ইউএস, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো, ইতালি। ভারতে মোট সংক্রমিত ১৩, ০৬, ০০২।
মহারাষ্ট্রের সংক্রমিত ৩ লাখ ৪৭ হাজার ৫০২ জন।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয় সূত্রে খবর, একদিনে ৭৪০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পরপর দু'বার এত রোগীর মৃত্যুর খবর মিলেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৫,৭২৯ জন একদিনে সংক্রমিত হয়েছে। মৃত ১,১২৯ জন।
গত তিন সপ্তাহে দ্বিগুণ হারে বেড়েছে করোনা সংক্রমণ। ২ জুলাই দেশে মোট সংক্রমিত ছিল ছয় লক্ষ। তিন সপ্তাহ বাদে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ
এদিকে তেলেঙ্গানায় শুরু হয়েছে কমিউনিটি সংক্রমণ। আগামি দু-তিন সপ্তাহ গুরুত্বপূর্ণ। জানিয়েছেন সে রাজ্যের এক স্বাস্থ্যকর্তা
সংক্রমণ বাড়লেও বেড়েছে সুস্থতার হার। দেশে এযাবৎকাল ৬৩.৪৫% সুস্থ। গোটা বিশ্বে প্রতি মিলিয়ে বিচারে মৃত ও সংক্রমণের হার কম। এদিন জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশে এখন প্রতি মিলিয়নে সংক্রমিত ৮৬৪ জন।
এমবি





