যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
তার শরীরে আফিম জাতীয় মাদকের উপস্থিতিও পাওয়া গেছে। তবে শ্বাসরোধের কারণেই ফ্লয়েডের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (০৩ জুন) ফ্লয়েডের চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েড পুলিশি হেফাজতে মৃত্যুর এক সপ্তাহ পরে নিশ্চিত করা গেছে তিনি করোনাভাইরাস হয়েছিল।
এই খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
তেসরা এপ্রিল তার করোনাভাইরাস ছিল বলে নিশ্চিত করেছেন, হেনেপিন কাউন্টি মেডিকাল পরীক্ষক।
ভাইরাসটির যে স্বভাব তাতে এটি ব্যক্তির শরীরে সপ্তাহজুড়ে থাকার সম্ভাবনা আছে।
তবে তার কোনো উপসর্গ ছিল না।
জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে নানা ঘটনা ঘটে গেছে, দেশব্যাপী বিক্ষোভ চলছে, কারফিউও জারি হয়েছিল।
এমবি





