আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের নাম বাতিল করা হয়েছে। ইরানের নীতি নির্ধারণী সর্বোচ্চ কমিটি ‘গার্ডিয়ান কাউন্সিল’ তার নাম বাতিল করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদে শুক্রবার প্রকাশ করা হয়। এদিকে পার্স টুডে জানিয়েছে, আহমাদিনেজাদ নির্বাচনের জন্য নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম স্থান পায়নি। তার বিরুদ্ধে বর্তমানে একটি মামলা চলছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো রায় ঘোষণা করা হয়নি।
ইরানের হার্ডলাইনার খ্যাত আহমেদিনেজাদ চলতি মাসের শুরুতে অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করেন। মে এর প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানিই জয়লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি করতে সক্ষম হয়েছেন রুহানি।
হাসান রুহানিকে বিশ্বব্যাপী সবাই চেনে। তিনি ইরানের দীর্ঘ দিনের সংকট মোকাবিলা করে বিশ্বশক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক ইস্যুকে সমঝোতায় পৌঁছেছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হাসান রুহানীকে সমর্থন করেন। খামেনি আহমেদিনেজাদকে নির্বাচনে না লড়ার সুপারিশ করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, একই প্রেসিডেন্ট পূনঃরায় প্রার্থী হলে ‘মেরুকরণ অবস্থা’ তৈরি হবে যা দেশের জন্য ক্ষতিকর। এমনিতেই দিনেজাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মেরুকরণ করেছেন ইরানে। এই কারণে তাকে নির্বাচনের প্রার্থী হওয়া উচিৎ নয় বলে মনে করেন খামেনি।
২০০৫-২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ আহমেদিনেজাদ। তার অধীনেই ইরানের পারমাণবিক কর্মসূচি বিস্তার লাভ করে। তিনি ইসরায়েল ও পশ্চিমা বিরোধী হিসেবে বিশ্বে বেশ পরিচিত। ইরানের গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার বিরোধিতা করে বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দেয়। এখন ৬ জন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে লড়বেন।
ইরানের জনগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আরো এক মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সব শহর ও গ্রামে ৫০তম স্থানীয় পরিষদ নির্বাচন ও মজলিশে শুরায়ে ইসলামীর মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে। স্বচ্ছ, নিরপেক্ষ ও সর্বোত্তম উপায়ে নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগ সব প্রস্তুতি নিয়ে রেখেছে। সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং প্রার্থিরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনেও ইরানের নির্বাচনের ব্যাপারে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। কারণ বর্তমানে অভিভাবক পরিষদ প্রার্থীদের যোগ্যতা যাচাই বাছাই এর কাজ শেষ হয়নি।
ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি আসন্ন ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করিয়েছেন। আইন অনুযায়ী, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনী অফিসে গিয়ে নাম নিবন্ধন করাতে হয়। বিবিসি
জেড





