ইরানের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ওয়েবসাইট হ্যাক করেছে মধ্যপ্রাচ্য-ভিত্তিক কথিত ইসলামিক স্টেটের (আইএস) হ্যাকাররা। বুধবার এ ঘটনা ঘটে।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে কর্মরতরা তাদের কম্পিউটার সিস্টেমে ঢুকতে পারছিলেন না। লগ ইনের পর তাদের কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠে 'হ্যাকড বাই দায়েশ'। আরবি নামের এই দায়েশই ইসলামিক স্টেট সংক্ষেপে আইএস নামে মধ্যপ্রাচ্যে পরিচিত।

আইএসের হ্যাকারদের হামলা থেকে ওয়েবসাইটটি উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা সম্ভব হয়নি। ওয়েব সাইট হ্যাকের বিষয়ে এখনও দেশটির গণমাধ্যম সুনির্দিষ্ট কোন তথ্য দেয়নি। বিজনেজ স্ট্যান্ডার্ড।

এমআর