মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চাক হ্যাগেল বলেছেন, সামরিক প্রযুক্তির দিক থেকে আমেরিকার সঙ্গে দিন দিন ব্যবধান কমিয়ে আনছে চীন ও রাশিয়া।

প্রযুক্তির ক্ষেত্রে দেশ দু টির এ উন্নয়ন আমেরিকার প্রচলিত সামরিক শক্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। একইসঙ্গে আমেরিকা এতদিন ধরে এককভাবে যে সুবিধা ভোগ করে আসছিল তাও আর থাকছে না।

‘সাউদইস্টার্ন নিউ ইংল্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’র সম্মেলনে চাক হ্যাগেল এসব কথা বলেছেন। ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের আগে এ সম্মেলন অনুষ্ঠিত হলো।

পেন্টাগনের প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মস্কো ও বেইজিং ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার এবং বিশেষ অভিযানের সক্ষমতাসহ তাদের সামরিক সরঞ্জামাদির আধুনিকায়ন করছে। তারা জাহাজ ও বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে। এছাড়া কাউন্টার স্পেস, সাইবার ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের সক্ষমতা বাড়াচ্ছে। এসব উন্নয়নের ফলে মার্কিন প্রচলিত সামরিক সুবিধা হুমকির মুখে পড়বে বলেও জানান হ্যাগেল।

সম্প্রতি, রাশিয়া ও চীন তাদের সামরিক বাজেট অনেক বাড়িয়েছে এবং অত্যাধুনিক কিছু অস্ত্রের পরীক্ষা করেছে। এছাড়া, চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই