মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ঐতিহাসিক সফরে কিউবাতে পৌঁছেছেন। ১৯৫৯ সালের পর এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট দেশটিতে সফরে গেলেন। খবর বিবিসি।

এয়ার ফোর্স ওয়ান থেকে হাস্যোজ্জ্বল মুখে নামেন ওবামা সঙ্গে মিসেল ওবামা ও দুই মেয়ে সাশা এবং মালিহা।

ওবামার কিউবা কমিউনিস্ট নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই সফর দুই দেশের মধ্যে বৈরীভাব হ্রাস করতে সহায়তা করবে।

হাভানাতে নতুনভাবে চালু হওয়া মার্কিন দূতাবাসে পৌঁছে ওবামা তার এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।

ওবমা বলেন, অতীতের চেয়ে ভবিষ্যত সম্ভাবনাকে উজ্জ্বল মনে হচ্ছে।

ওবামা কিউবার প্রেডিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত আলোচনা করা হবে সেখানে। তবে বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক হচ্ছে না।

এআই