পশ্চিম ভার্জিনিয়ায় ইতিহাসের ভয়াবহতম বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৩-এ পৌঁছেছে।

গতকাল শুক্রবার বিকেলে দেশটির গভর্নর আর্ল রে টমব্লিন তিনটি কাউন্টিতে ১৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। সেই মূহুর্তে জ্যাকসন কাউন্টিতে বেসরকারিভাবে নিখোঁজ ছিল ১৫ জন।

টমব্লিন বলেন, এ বন্যায় আমরা সবাই ক্ষতিগ্রস্থ হয়েছি’’।

তিনি বলেন, বৃহস্পতিবার পশ্চিম ভার্জিনিয়ায় একটি বিশাল ঝড় আঘাত হানে। এ সময় রাজ্যজুড়ে প্রচুর ঝড়-বৃষ্টি হয়। এ ঝড়-বৃষ্টি কানাওহা, মধ্য গ্রিনব্রিয়ার, নিকোলাস এবং ওয়েবস্টার এলাকায় আঘাত হানে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় মধ্য ও দক্ষিণ-পশ্চিম ভার্জিনিযয়ায়।

জেড