সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ রিয়াদ সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে'কে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করেছেন। ব্রিটেনের সরবরাহ করা বোমা ইয়েমেনের নিরীহ মানুষের উপর যখন নির্বিচারে ফেলা হচ্ছে তখন এ পদক গ্রহণ করলেন থেরেসা মে।
রিয়াদের আল-ইয়ামামাহ্ প্রাসাদের গতকাল বৈঠকের সময়ে মে’কে অর্ডার অব কিং আবদুল আজিজ পদকে ভূষিত করেন সালমান। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আলে সৌদের নামে এ পদকের নাম রাখা হয়েছে। সৌদি আরবের প্রতি সেবার স্বীকৃতি হিসেবে সৌদি এবং বিদেশিদের দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক দেয়া হয়।
জেড





