যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা প্রধান জুলিয়া পিয়ারসন পদত্যাগ করেছেন।

হোয়াইট হাউজসহ বিভিন্ন নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিরেক্টর জে জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন পিয়ারসন। এরপর জনসন এক বিবৃতিতে এ তথ্য জানান।

হোয়াইট হাউজের নিরাপত্তা রক্ষার এুটির কারনে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন পিয়ারসন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনেক সদস্যই তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

এই চাপের মুখে সিক্রেট সার্ভিসের পরিচালকের দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ মাসের মাথায় পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ওমর গঞ্জালেস নামে এক ব্যক্তির অনুপ্রবেশের ঘটনায় বিভিন্নমুখী সমালোচনা মুখোমুখি হতে হয়ে পিয়ারসনকে।

এদিন ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী এক ব্যক্তি ছুরি নিয়ে হোয়াইট হাউজের বেড়া ডিঙ্গিয়ে প্রেসিডেন্ট ওবামার বাসভবনের দিকে ছুটে যান।

হোয়াইট হাউজের পূর্ব দিকের একটি ঘরে প্রবেশের পর এক গোয়েন্দা কর্মী তাকে আটক করেন।এছাড়া এক সশস্ত্র ব্যক্তি ওবামার সঙ্গে লিফটে উঠে পড়ার বিষয়টি এ সময় প্রকাশিত
এছাড়া নিরাপত্তা বিঘ্নিতের আরও বেশ কিছু কারণ আছে তার পদত্যাগের। এসব ঘটনার দায় স্বীকার করে সংশ্লিষ্টদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

সিক্রেট সার্ভিসের অবসরপ্রাপ্ত এজেন্ট জো ক্ল্যান্সিকে এ সংস্থার অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ওবামা নতুন প্রধান নিয়োগ  না দেয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন জো ক্ল্যান্সি।

ইআর