মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অস্বাভাবিক ও আকস্মিক বন্যায় বহু লোক হতাহত হয়েছে।সৌদি আরবে বৃষ্টি ও বন্যায় ১৮ জন নিহত হয়েছে। বন্যায় গাড়িতে আটকে পড়া ৯১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বন্যার পানিতে রাজধানী রিয়াদ, মক্কা এবং পর্বতসঙ্কুল ও মরুময় দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে।গত কয়েকদিন ধরে সৌদি আরবে ভারী বর্ষণের জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে।

পার্শ্ববর্তী ইয়েমেনে বন্যায় অন্তত ১৬ জন মারা গেছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, দেশটির পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ভারী বর্ষণের সৃষ্ট বন্যায় অন্তত দুজন মারা গেছে।কাতারেও প্রবল বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এআই