চীনের রাজধানী বেইজিংয়ে আমেরিকান দূতাবাসের কাছে একটি বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজডটকম জানায়, অফিসিয়াল ওই এলাকায় আমেরিকার দূতাবাসের কাছে কর্মস্থলে যাতায়াতরত মানুষ হঠাৎ করে বিকট শব্দ শুনতে পায়। এরপর ধোঁয়া উড়তে দেখে ঘটনাস্থলে চারদিকে জড় হতে থাকে সাধারণ মানুষ।
ডেইলি মিররের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এটি ছিল একটি হাতবোমা বিস্ফোরণ। বিস্ফোরণকারী দূতাবাসের গেট লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করলে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে একটি পুলিশের গাড়ী ও কিছু পথচারীর অবস্থান ছিল।
ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোন বিবৃতি দেন নি চীন এবং আমেরিকা।
জেড





