[b]তেহরান :[/b] লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সংসদ সদস্য হাসান আসাফারি তেহরানের পক্ষে এ ঘোষণা দিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর মধ্যকার সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে হাসান আসাফারি বলেন,ওই বৈঠকের সময় জাওয়াদ জারিফ হিজবুল্লাহকে সমর্থন দেয়া অব্যাহত রাখার কথা জানিয়েছেন। লেবাননে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য হিজবুল্লাহ কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন হাসান আসাফারি। তিনি বলেন, হিজবুল্লাহকে সমর্থন দেয়া ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি।
সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ লেবানন, ইরাক, জর্দান, সিরিয়া ও রাশিয়া সফর করেছেন। এ সফরকে হাসান আসাফারি অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন।
আন্তর্জাতিক
হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত থাকবে: ইরান
তেহরান : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সংসদ সদস্য হাসান আসাফারি





