পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। এমনকি কার্যালয়ের ভেতরে বোমার বিস্ফোরণ ঘটেছে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি ঘটনার সময় আশেপাশে থাকা লোকজনও।

তৃণমূলের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ বলেন, পুলিশ জোরকদমে অনুসন্ধান চালাচ্ছে। বিস্ফোরণের কারণ জানা গেলেই তা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।

এমআর