জাপানের রাজধানী টোকিও এবং আশেপাশের এলাকায় প্রবল তুষারপাতের কারণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। দুপুর পর্যন্ত ৬১৫টি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে ট্রেন চলাচল। যানবাহন চলাচলের রাস্তাগুলোও বন্ধ করা হয়েছে।
শনিবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে শিনকানসের বুলেট ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391855741.jpg[/img]
বিবিসি'র সংবাদদাতা জানিয়েছেন, দেশটির আবহাওয়া এজেন্সি গত ১৩ বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা করছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বাইরে বের না হতে সতর্ক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তুষারপাতের কারণে দুর্ঘটনায় জাপানের পূর্বাঞ্চলে ইতোমধ্যে  কমপক্ষে ৮৯ জন আহত এবং ২জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।
রাজধানী টোকিওতে শনিবার দুপুরে ৪.৮ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
ঢাকা,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই