আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয়েছে। গাড়িটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের। এতে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর ছয় নম্বর পুলিশি জেলায় সোমবার এ হামলার ঘটনা ঘটেছে। ওই গাড়ি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তাদের বহন করছিল।
এই হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমের কাছে হামলার কথা জানিয়েছে।
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে তাবেলবান ও সরকারি বাহিনীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। সরকারি বাহিনীর হাজারো সদস্য তালেবানদের প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র:আলজাজিরা
এআর





