অস্ট্রেলীয় নৌবাহিনী তাঞ্জানিয়ার উপকূলে এক অভিযান চালিয়ে ৩৫৩ কেজি হেরোইন আটক ও ধবংস করেছে। আটককৃত এ মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৭০ কোটি অস্ট্রেলীয় ডলারের (৬২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) বেশি।
শনিবার অস্ট্রেলীয় নৌবাহিনী জানায়, ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্যের উপকূলীয় এলাকায় সন্ত্রাস প্রতিরোধ এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এক মিশনের অংশ হিসেবে বুধবার অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজ এইচএমএএস মেলবোর্নের ক্রুরা একটি জলযানে তল্লাশি চালিয়ে এ মাদকদ্রব্যের সন্ধান পায়।
নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য হেরোইন বলে পরীক্ষায় প্রমাণিত হয়। নৌবাহিনীর একটি দল মাদক আটক করে ধবংস করে।
অস্ট্রেলীয় কমোডর ড্যারিল বেটস জানান, এটা সন্ত্রাসীদের অর্থ সংস্থান নেটওয়ার্কের ওপর একটি আঘাত। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
তাঞ্জানিয়া উপকূল থেকে ৩৫৩ কেজি হেরোইন আটক
অস্ট্রেলীয় নৌবাহিনী তাঞ্জানিয়ার উপকূলে এক অভিযান চালিয়ে ৩৫৩ কেজি হেরোইন আটক ও ধবংস করেছে। আটককৃত এ মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৭০ কোটি অস্ট্রেলীয় ডলারের (৬২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) বেশি।