মঙ্গলবার (২৩ মে) রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। খবর ইন্ডিয়া টুডে।

জিও টিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার আন্দোলন সৃষ্টি এবং কর্মীদের উস্কানি দেওয়া থেকে বিরত থাকার অঙ্গীকারনামা প্রদান করে ছাড়া পান তিনি।

পিটিআই থেকে একের পর এক পদত্যাগের ঘোষণা আসলেও আদিয়ালা জেলের বাইরে গ্রেফতার হওয়ার আগে কুরেশি সাংবাদিকদের বলেন, তিনি এখনো পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

পদত্যাগের খাতায় সর্বশেষ নাম লিখিয়েছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। দলের জ্যেষ্ঠ সহসভাপতির পদত্যাগের ঘোষণা রাজনৈতিকভাবে চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকে মুক্তি দিতে ১৮ মে নির্দেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত জনশৃঙ্খলা আইনে তাকে গ্রেফতারের বিষয়টিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, গ্রেফতারের পর সাবেক মন্ত্রী কুরেশিকে পুলিশ কোথায় নিয়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএইচ