সৌদি আরবের আকাশে রোববার চাঁদ দেখা গেছে। সোমবার সৌদি আরবসহ গোটা মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর। দেশটির আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছে সৌদি সৌদি আরবের সরকারী টিভি চ্যানেল ‘সৌদি টিভি’। সৌদি আরবসহ গোটা মধ্যপ্রাচ্যে বইছে ঈদের খুশি।

দীর্ঘ একমাস সিয়াম তথা সংযমের মাস পবিত্র রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর।

সারা বিশ্বে মুসলমানরা খুশির এ দিনটির জন্য অপেক্ষা করেন অধীর আগ্রহে। সাধারণত সৌদি আরবের পরের দিনেই বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। ব্যতিক্রম কিছু না ঘটলে ধরে নেয়া যাচ্ছে আগামী কাল বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হবে। তবে বাংলাদেশের কয়েকটি গ্রামে সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ পালিত হয়। সে হিসেবে আজ বাংলাদেশের কোথাও কোথাও ঈদুল ফিতর পালিত হবে।

ঢাকা,২৮ জুলাই,টাইমনিউজবিডি.কম,কেএ