এক টুইটার বার্তায় ইসরায়েলি হামলার কিছু ছবি প্রকাশ করে নাসের কানানি বলেন, এগুলো হলো ইহুদিবাদী- বর্ণবাদী শাসকগোষ্ঠীর গাজায় সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তুর উদাহরণ। গাজায় ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার নীরবতা শোচনীয় ও দুঃখজনক।
ইসরায়েলের দাবি ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে তারা এই অভিযান শুরু করেছে। ২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটাই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।
সে বছর দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েল তাদের এই চলমান অভিযানের নাম দিয়েছে ‘ব্রেকিং ডন’ ও এক সপ্তাহ ধরে এই অভিযান চলতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তবে গাজায় বিমান হামলার মধ্যেই শনিবার ইসরায়েলি শহরগুলোতেও অনবরত ক্ষেপণাস্ত্রের সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে।
এমআই





