বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন বিষয়ে য্ক্তুরাষ্ট্র অনড় রয়েছেন বলে উল্লেখ করেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী টেড ব্রাউন। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে একচুল পরিমাণও অবস্থার পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র বলেও জানান তিনি।

সোমবার ওয়াশিংটনে  "বাংলাদেশ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ" শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।     আমেরিকান সিকিউরিটি প্রজেক্ট-এএসপি এ সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশের ৫ই জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন আখ্যা দিয়ে টেড ব্রাউন বলেন, পররাষ্ট্র মন্ত্রনালয় ওই নির্বাচন নিয়ে জানুয়ারিতে যে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র সেই অবস্থান থেকে একচুলও নড়েনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী যুক্তরাষ্ট্র থেকে এ কথা জানিয়েছেন।

সেমিনারে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ও সমাজবিজ্ঞানী ড. পিয়াস করিম উপস্থিত ছিলেন।

পিয়াস করিম তার বক্তব্যে বলেন, প্রকৃত গণতান্ত্রিক চর্চার অভাবে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বাংলাদেশে।

ইআর