নিজের পরিবার, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এক মার্কিন বালক। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই সে পুলিশের হাতে ধরা পড়ে যায়।
১৭ বছর বয়সী এই বালকটির নাম জন ডেভিট লাডু। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো হলো- হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য নিজের কাছে রাখা এবং বেআইনীভাবে সম্পদ নষ্ট করা।
সিবিএস নিউজের খবরে বলা হয়, ডেভিট লাডু বসবাস করে যুক্তরাষ্ট্রের মিনিসোটা রাজ্যের ওয়াসেকা শহরে। সে বিস্ফোরকের সাহায্যে স্কুল উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে।
নিজের পরিকল্পনাগুলো নোটবুকের ১৮০ পাতায় লিখে রেখেছিল লাডু। পুলিশ সেটি উদ্ধার করেছে।
স্থানীয় একজন বাসিন্দা প্রথমে পুলিশকে ফোন করে ডেভিট লাডুর বিষয়ে অবহিত করে। এরপর পুলিশ অভিযান চালায়। এসময় বেশ কিছু বন্দুক, স্বয়ংক্রিয় অস্ত্র ও হাত বোমা উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন ক্রিস মার্কসন সাংবাদিকদের বলেছেন, কর্তৃপক্ষের বিশ্বাস ছেলেটি একাই ঘটনার সাথে জড়িত। সে যদি পুলিশের কাছে ধরা না পড়ত তবে আগামী কয়েক সপ্তাহের মধেই হামলা চালাত।
১৭ বছরের বালক ডেভিট লাডুর কাছে যে পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র পাওয়া গেছে, তা দেখে ক্যাপ্টেন নিজেই অবাক হয়ে গেছেন। সূত্র: সিবিএস নিউজ।
[b]ঢাকা, ৫ মে(টাইমনিউজবিডি) // টিআই।[/b]
পরিবার ও স্কুলের সবাইকে হত্যা করতে চেয়েছিল এক বালক!
নিজের পরিবার, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এক মার্কিন বালক। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন
আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী
আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাদ্রাসার শিক্ষার্থীরা তুলনামূলক বেশি জিপিএ-৫ পাওয়ার কারণ অনুসন্ধানে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন শিক্ষামন্ত্রী।
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ শিক্ষার্থী।
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০
পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে।
রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরটির একটি স্কুল ও মেডিকেল ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রেণিকক্ষে গভীর ঘুম স্কুল শিক্ষিকা পেলেন কারণ দর্শানোর নোটিশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রেণিকক্ষে টেবিলের ওপর মাথা রেখে ঘুমানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুপর্ণা রানী নামের এক সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে।
















