পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের রায়ে দেয়া জামায়াতে ইসলামী নেতাদের ফাঁসিসহ অন্যান্য দণ্ডাদেশ বিভিন্ন প্রেক্ষাপটে পর্যবেক্ষণ করবে পাকিস্তান।
বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী ভবনে জামায়াতে ইসলামীর ডেপুটি আমির খুরশিদ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উত্থাপন করলে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী খাজা সাদ রফিক উপস্থিত ছিলেন।
শুক্রবার পাকিস্তানের ‘দি নিউজ’ পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিনিধিদলকে নওয়াজ শরিফ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে জামায়াত নেতারা প্রধানমন্ত্রী নওয়াজের হাতে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের সম্পাদিত ১৯৭৪ সালের একটি চুক্তির নথি হস্তান্তর করেন। সেখানে তিন দেশ ১৯৭১ সালের যুদ্ধের কদর্য দিক ভুলে যেতে ও ক্ষমা করে দিতে রাজি বলে উল্লেখ রয়েছে।
তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত ওই চুক্তি অনুসারে যুদ্ধের কোনো ঘটনায় কোনো আইনি বা শাস্তির ব্যবস্থা নেয়া যাবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
আন্তর্জাতিক
আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের রায় পর্যবেক্ষণ করবে পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের রায়ে দেয়া জামায়াতে ইসলামী





