মিশরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সিসি সরকার দেশটির ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ব্রাদারহুডের এক নেতা নিখোঁজ হওয়ার পর আরেক নেতাকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। খবর: আল জাজিরা।
সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে যে গত ১৭ জুন মিশরের সেনা সদস্যরা দু'জন লোককে অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্যে ব্যবসায়ী তারেক খলিল ব্রাদারহুডের উন্নয়ন কমিটির দায়িত্বে ছিলেন। আরেক জন হলেন মুহাম্মদ সাদ আলিউয়া।
মুসলিম ব্রাদারহুডের নেতারা বলেছেন, মিশরের অবৈধ শাসকগোষ্ঠী শুক্রবার খলিলের পরিবারকে মর্গ থেকে তার লাশ নিয়ে যেতে বলে। পরিবারের সদস্যরা জানিয়েছে যে তার লাশ দেখে বোঝা যাচ্ছে তাকে নির্যাতন করা হয়েছে।
এদিকে সাদ সম্পর্কে ব্রাদারহুড কোনো তথ্যই জানে না। ধারণা করা হচ্ছে, তাকে গুম করা হয়েছে।
বিদ্রোহের ঘোষণা:
ব্রাদারহুড বৃহস্পতিবার "মারাত্মক প্রতিক্রিয়া" জানানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সেই সঙ্গে সংগঠনটির ১৩ জন নেতাকে শহীদ করার জবাবে সমর্থককদেরকে বিদ্রোহের আহবান জানিয়েছে।
জেডআই





