উরুগুয়েতে ঝড় ও বন্যায় সাত জন নিহত হয়েছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে বিগত কয়েকদিনে আরো দুই হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের ডলোরেস শহরে একটি ঝড়ে চারজন নিহত হয়। এরপরে বন্যায় ফুলে ফেঁপে ওঠা নদী পার হতে গিয়ে আরো তিনজন নিহত হয়। দেশটির প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজ রবিবারকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার নির্দেশ দিয়েছেন। রেডিওতে সম্প্রচারিত এক বার্তায় তিনি বলেন, আমরা ডলোরেস পুনর্গঠন করবো।
ঝড় ও বন্যায় ডলোরেসের অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে এএফপি। জাতীয় জরুরি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জানিয়েছে, বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় ২ হাজার মানুষ বাড়ি ছেড়ে গিয়েছে। বন্যার কারণে রাজধানী মন্টেভিডিওর সঙ্গে পর্যটন শহর স্যাক্রামেন্টো ডে কলোনিয়ার সঙ্গে মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এএফপি।
এআই





