সিরিয়ার মধ্যাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) গাড়িবহরে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে।

শনি ও রোববার রাতে হামা প্রদেশে ওই বিমান হামলা হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে, প্রায় ১৬টি যানবাহনের ওপর অজ্ঞাত ওই বিমান হামলা চালানো হয়। এতে ৪০ যোদ্ধা নিহত হয়। তবে হামলায় অংশ নেয়া বিমান রাশিয়া নাকি সিরিয়ার, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি সংগঠনটি।

কেএইচ