সোমালিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রীদের বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী হাসান আলি খায়রি।
দেশে ইসলামি বিদ্রোহ দমনের অংশ হিসেবে বৃহস্পতিবার তাদেরকে বরখাস্ত করা হয় এবং নতুন ৩ জনকে মন্ত্রীত্ব দেওয়া হয় বলে জানান সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলি খায়রি।
সোমালিয়ার তথ্যমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ গারাদ ওমর, স্বরাষ্ট্রমন্ত্রী আবদি ফারাহ সায়েদ জুহা এবং শ্রম ও বাণিজ্যমন্ত্রী খাদরা আহমেদ দুয়ালেকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাদের জায়গায় নতুন ৩ জনকে নিয়োগ দেওয়া হয়।
তিনি আরও বলেন, তিন জায়গায় নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন আহমেদ আওয়াদ, মুহাম্মদ আবদি সাবরিয়া এবং মুহাম্মদ আবদি হাইর। আশা করি তাদের নতুন কর্মসংস্থানে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।
সোমালিয়া সরকার ও মন্ত্রী পর্যায়ে সবচেয়ে বেশি রদবদল হয় গত বছরে। ২০১৭ সালের শেষ দিকে প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবহিনী প্রধানকে বরখাস্ত করে দেশটির প্রধামন্ত্রী হাসান আল খায়রি।
এছাড়া সোমালিয়ায় জঙ্গিদের দ্বারা একটি গাড়ি বোমা হামলা চালানো হয় যেখানে প্রায় ৫১২ জন সোমালিয়ার নাগারিক নিহত হন। তারপরেই জাতীয় নিরাপত্তা প্রধান ও পুলিশ কমান্ডারকে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলি খায়রি। দায়িত্ব গ্রহণের পর তিনি জঙ্গি গোষ্ঠি আল শাবাব দমনে ব্যর্থ হন এবং ব্যাপক সমালোচিত হন। তারপরপরই এই রদবদল শুরু হয়।
জেড





