মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এমএইচ৩৭০ বিমান এবং তাতে থাকা ২৩৯ জন আরোহীকে বিমার টাকা দিতে শুরু করেছে জার্মান কোম্পানি ‘আলিয়ান্স’৷ প্রায় ১০০ মিলিয়ন ইউরোর মতো পাচ্ছে বিমান কোম্পানি ও আরোহীদের পরিবারের সদস্যরা৷
সাধারণত আন্তর্জাতিক রুটে চলা সব বিমান এবং তার আরোহীরা বিমার আওতায় থাকেন৷ বিমানের মূল কাঠামোর পাশাপাশি প্রতি সিট হিসেবে ‘প্যাসেঞ্জার লায়াবেলিটি ইন্স্যুরেন্স' করা হয়৷ ফলে কোনো বিমান দুর্ঘটনায় পড়লে বিমানটির মালিক কর্তৃপক্ষ এবং আরোহীরা – দু'পক্ষই বিমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পান৷ তবে দুর্ঘটনায় বিমান আরোহীর কেউ নিহত হলে তাঁর পরিবার টাকা পেয়ে থাকেন বিমার আওতায়৷
মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ উড়ালের বিমানটি এবং আরোহীরাও বিমার আওতায় আছেন৷ এয়ারলাইন্সটির মূল বিমাকারক প্রতিষ্ঠান আলিয়ান্স৷
বলা বাহুল্য, অর্থনীতি বিষয়ক জার্মান পত্রিকা ‘হান্ডেল্সব্লাট'-এর আগে বিমার টাকা পরিশোধের খবর প্রকাশ করে৷ এই খবরের সত্যতা স্বীকার করেছে আলিয়ান্স৷ পত্রিকাটির বুধবারের সংস্করণে জানানো হয়েছে, বোয়িং ৭৭৭-এর এমএইচ৩৭০ উড়ালের বিমান এবং তাতে থাকা ২৩৯ জন আরোহীর পরিবারের জন্য ১০০ মিলিয়ন ইউরোর মতো দেবে জার্মান এই বিমা কোম্পানি৷
অবশ্য মালয়েশিয়া এয়ারলাইন্সের মূল বিমাকারক আলিয়ান্স হলেও অন্যান্য বিমা কোম্পানিও এক্ষেত্রে সম্পৃক্ত রয়েছে৷ তাই অর্থ পরিশোধের ক্ষেত্রে আলিয়ান্সকে সহায়তা করছে অন্যান্য কোম্পানি৷ এই সহায়তার পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি আলিয়ান্স৷ এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটি বলেছে, বর্তমান ‘মার্কেট প্র্যাকটিস' এবং বিমানটি নিখোঁজ থাকার বিষয়টি বিবেচনায় রেখেই অর্থ ছাড়া হচ্ছে৷
উল্লেখ্য, কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ৮ই মার্চ নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এমএইচ৩৭০ বিমানটি৷ মালয়েশিয়া কর্তৃপক্ষ বিশ্বাস করে, ইচ্ছাকৃতভাবে বিমানটির গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও কয়েক ঘণ্টা উড়ালটি আকাশে ওড়ে৷ বিমানটির খোঁজে এখন ২৬টি দেশ জলে এবং স্থলে তল্লাশি চালাচ্ছে৷ তবে বিমানটি নিখোঁজ হওয়ার সঠিক কারণ এখনো শনাক্ত করা যায়নি। সূত্র: ডিডব্লিউ
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
নিখোঁজ বিমানের বিমার টাকা দিচ্ছে জার্মান কোম্পানি
মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এমএইচ৩৭০ বিমান এবং তাতে থাকা ২৩৯ জন আরোহীকে বিমার টাকা দিতে শুরু করেছে জার্মান কোম্পানি ‘আলিয়ান্স’৷ প্রায় ১০০ মিলিয়ন ইউরোর মতো পাচ্ছে বিমান কোম্পানি ও আরোহীদের পরিবারের সদস্যরা৷
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















