ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিক্যাট-এর সঙ্গে তার গুলশানের বাসভবনে বৈঠক করেছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

আজ (সোমবার) সকাল সাতটার পরে এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও এনাম আহমেদ চৌধুরী।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান বলেন, বাংলাদেশ সফররত মার্কিন উপসহকারী ন্ত্রী (পিডাস) উইলিয়াম ই. টডের সঙ্গে এই বৈঠকটি একটি সৌজন্য সাক্ষাত।

আমাদেরকে আমন্ত্রন জানানো হয়েছিল অত:পর আমরা তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হই। এদিকে  সাক্ষাত শেষে বিএনপি নেতারা বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে গিয়ে উপস্থিত হন। সেখানে তারা প্রায় ৩০ মিনিটের মত অবস্থান করেন। অত:পর বিএনপি নেতারা যে যার মত করে চলে যান।

এর আগে গত ১১ই মে ঢাকায় আমেরিকান সেন্টার থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয় সন্ত্রাসবাদসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে ঢাকা সফরে আসছেন উইলিয়াম টড।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিল, ঢাকায় থাকাকালীন, পিডাস টড বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সম্বনয় নিয়ে ও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই এর সফরের ধারবাহিকতা নিয়ে আলোচনা করবেন। তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও দেখা করবেন।   

উল্লেখ্য, এই দায়িত্বের ঠিক আগে মুখ্য উপসহকারী মন্ত্রী টড কম্বোডিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন যেখানে তিনি গণতন্ত্রের অগ্রসরতা, মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস প্রতিরোধ ও বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে লক্ষ্য নিবিষ্ট করেন। 

কম্বোডিয়াতে তার দায়িত্ব পালনের আগে টড যুক্তরাষ্ট্র দূতাবাস কাবুলের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক সমন্বয় পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। 

মুখ্য উপসহকারী মন্ত্রী টড যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। পনের বছরেরও বেশী সময় ধরে তিনি জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা হিসাবে কাজ করছেন।

কেবি