ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২১ জন বিদ্রোহী নিহত হয়েছে।
সোমবার সুন্নি অধ্যুষিত সামারা শহরের জিলাম এলাকায় সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুন্নি সরকার-সমর্থক মিলিশিয়া বাহিনীর প্রধান জানানা, অপপ্রচার চালানোর উদ্দেশ্যে বিদ্রোহীরা যখন আত্মঘাতী হামলার একটি ভিডিও তৈরী করছিলেন তখন বিস্ফোরণ ঘটে।
কৃষি প্রধান জিলাম অঞ্চলে বিদ্রোহীদের বেশ শক্ত অবস্থান রয়েছে।
গত বছর ইরাকের বিভিন্ন স্থানে উপদলীয় সংঘাত ছড়িয়ে পড়ে। জাতিসংঘ জানিয়েছে, শুধুমাত্র গত মাসে দেশটিতে বিভিন্ন হামলার ঘটনায় অন্তত ৬১৮ জন বেসামরিক লোক এবং ১১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
আন্তর্জাতিক
ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ২১
ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২১ জন বিদ্রোহী নিহত হয়েছে। সোমবার সুন্নি অধ্যুষিত সামারা শহরের জিলাম এলাকায় সকাল ৮টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুন্নি সরকার-সমর্থক মিলিশিয়া বাহিনীর প্রধান জানানা, অপপ্রচার চালানোর উদ্দেশ্যে বিদ্রোহীরা যখন আত্মঘাতী হামলার একটি ভিডিও তৈরী করছিলেন তখন বিস্ফোরণ ঘটে।





