বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০০ টন খাদ্যসাম্রগী পাঠিয়েছে আজারবাইজান সরকার। আজারবাইজান থেকে সিল্ক ওয়েস্ট এয়ারলাইন্সের বিশেষ কার্গো বিমানে এ খাদ্যসামগ্রী শনিবার ঢাকায় এসে পৌঁছে।
আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম এলিয়েভের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা হিসেবে পাঠানো প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের এসব খাদ্যসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। পরে স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ খাদ্যসামগ্রী গ্রহণ করেন আজারবাইজানের কার্গো এয়ারলাইন্স সিল্ক ওয়েস্টের বাংলাদেশ জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এর পরিচালক ও সিইও শেখ বশির আহমেদ মামুন।
এএস





