ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনের প্রতি ইসরাইলের যেরকম অত্যাচার বেড়েছে ঠিক তেমনি নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানিয়ে যাচ্ছে ফিলিস্তিনি নাগরিকরা।

সারা বিশ্বের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিরা এক এক ভাবে নিজেদের প্রতিবাদগুলো জানিয়ে যাচ্ছে। কেউ লিফলেটের মাধ্যমে, কেউ দেয়াল লিখনের মাধ্যমে, কেউ রাস্তায় ইট পাটকেল ছুড়ে আবার কেউ কার্টুন তৈরির মাধ্যমে। কিন্তু অভিনব কায়দায় ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালো এক দম্পতি।

নিজেদের তিন যমজ সন্তানের নাম 'জেরুজালেম', 'ফিলিস্তিন' এবং 'রাজধানী' রাখার মাধ্যমে এই প্রতিবাদ জানায় তারা। তাদের প্রতিবাদের লাইনটি হচ্ছে 'জেরুজালেম' 'ফিলিস্তিনে'র 'রাজধানী'। ডিসেম্বরে ট্রাম্পের সিদ্ধান্তের ঠিক দুই সপ্তাহ পরেই এই তিন যমজ সন্তান জন্ম নেয়।

নিদাল এবং ইসলাম আল-সায়িকলি নামের এই দম্পতিরা ফিলিস্তিনের গাজাতে বসবাস করে। তাদের তিনটি যমজ সন্তান হয়। যার মধ্যে দুইটি ছেলে ও একটি মেয়ে। ছেলে দুইটির নাম রাখা হয়েছে 'জেরুজালেম' এবং 'ফিলিস্তিন'। আর মেয়েটির নাম রাখা হয়েছে 'রাজধানী'।

ইসলাম আল-সায়িকলি ( যমজ সন্তানদের মা) বলেন (২৫), "আল্লাহর কাছে অশেষ শুকরিয়া ট্রাম্পের সিদ্ধান্তের পরপরই আমাদের এই তিন যমজ সন্তানের জন্ম হয়"।

তাদের পিতা নিদাল(৩০) বলেন, "জেরুজালেম ইসরাইলের রাজধানী ট্রাম্পের এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। জেরুজালেম ফিলিস্তিনিদের ছিল এবং আজীবন থাকবে"।

যমজ সন্তানদের রাখা এই নামগুলো দেখাতে তারা তাদের সন্তানদের জন্ম নিবন্ধন ফরম বের করে দেখায়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ডিসেম্বর এক আনুষ্ঠানিকতার মাধ্যমে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে ট্রাম্প, যেটা ১৯৬৭ সালে ছয় দিনের এক যুদ্ধের মাধ্যমে দখল করে নেয় ইসরাইল। ট্রাম্পের এই ঘোষণার পরে প্রতি ইঞ্চি ইঞ্চি হিসেব করে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে দখলে নিচ্ছে ইসরাইল। অথচ ট্রাম্প ঘোষণা দিলেও কোন আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি এই ঘোষণার।

জেড