ব্রিটেনে হঠাৎকরেই কারাবন্দীদের আত্মহত্যার পরিমাণ ৭১ শতাংশ বেড়ে গেছে। দেশটির প্রিজন এন্ড প্রোবেশন বিষয়ক লোকপাল নাইজেল নিউকোমেনের অর্থায়নে পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ব্রিটিশ কারাগারগুলোতে ৮৯ জন বন্দী আত্মহত্যা করেছে। এর আগের বছর এ সংখ্যা ছিল ৫২। আত্মহত্যার চেষ্টা চালানোর পরও যারা বেঁচে ছিলেন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কারা-কর্তৃপক্ষ যথোপযুক্ত পদক্ষেপ নেয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া যেসব বন্দীর আত্মহত্যা করার আশঙ্কা রয়েছে তাদের বিষয়েও নির্দেশনা অনুযায়ী সতর্ক থাকে না দায়িত্বশীলরা।
[b]ঢাকা, ১ মে(টাইমনিউজবিডি) // টিআই [/b]