ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গিরা রাসায়নিক অস্ত্র তৈরি করে সিরিয়া ও ইরাকে ব্যবহার করছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সিরিয়া-ইরাক সীমান্তের উভয় পাশে কমপক্ষে চারবার আইএস-এর মাস্টার্ড এজেন্ট (এক ধরেনর রাসয়নিক পদার্থ) ব্যবহারের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ওই রাসয়নিক পদার্থ পাউডার আকারে ব্যবহার করা হয়েছে।
বিবিসির একটি দল তুরস্ক-সিরিয়া সীমান্তে এই দাবির পক্ষে প্রমাণ পেয়েছে।
যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এই অস্ত্র তৈরির জন্য আইএস-এর একটি দল নিবেদিতভাবে কাজ করছে।
ওই কর্মকর্তা বলেছেন, "তারা মাস্টার্ড ব্যবহার করছে। আমরা জানি, তারাই এটা করছে।"
তিনি বলেন, মাস্টার্ড এজেন্ট সম্ভবত পাউডার আকারে ব্যবহরা করা হয় এবং মর্টার রাউন্ডসের মতো গতানুগতিক বিস্ফোরকের মধ্যে ঢুকানো হয়।
যখন এটি বিস্ফোরিত হয়, তখন কাছাকাছি যারা থাকেন তাদের শরীরের অনাবৃত অংশে ফোসকা পড়ে যায়।
জেডআই





