নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার পর মুসলিম অভিবাসীদের প্রতি প্রধানমন্ত্রী জেসিন্দার উদ্যোগ ও মহানুভবতার প্রশংসা করে তাবে অভিবাদন জানিয়েছে দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মুকতুম। গতকাল এক টুইট বার্তায় এই প্রশংসা করেন তিনি।
কৃতজ্ঞতাসরুপ দুবাইয়ের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফাতে ভেসে উঠেছে প্রধানমন্ত্রী জেসিন্দার ছবি। ঘৃণিত কাজের বিরুদ্ধে জেসিন্দার পাশাপাশি সেদেশের নিউজিল্যান্ড সম্প্রদায়েরও প্রশংসা করেন তিনি।
টুইটে দুবাইয়ের প্রধানমন্ত্রী বলেন, মসজিদে হামলায় নিহত মুসলমান শহীদদের প্রতি সম্মান জানিয়ে সমগ্র নিউজিল্যান্ড নিরাবতা পালন করেছে।
বিজ্ঞ ব্যবস্থাপনায় এবং আন্তরিকতার জন্য আর সারা বিশ্বের মুসলমানদের হৃদয় জয় করে নিয়েছে প্রধানমন্ত্রী জেসিন্দা। ধন্যবাদ জেসিন্দা ও ধন্যবাদ নিউজিল্যান্ডবাসীকে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়। হামলার সঙ্গে সঙ্গেই জাসিন্দা দেশটির বিদ্যমান অস্ত্র আইনে সংস্কারের উদ্যোগ নেন। হামলার এক সপ্তাহ না গড়াতেই নিউজিল্যান্ডে সব ধরনের স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ হয়।
২৮ বছর বয়সী উগ্র শ্বেতাঙ্গ বন্দুকধারী জঙ্গির আঘাতে ক্ষতবিক্ষত হয় মসজিদের জায়নামাজ। হামলাকারীর লক্ষ্য ছিল সবার মাঝে ভীতির সঞ্চার করা।
কিন্তু দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন সেই ভীতির সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। জয় করেছেন সবার মন। মুসলিমদের পাশে দাঁড়িয়ে ঐক্যের জয়গান শুনিয়েছেন তিনি। সারা বিশ্বে এখন জাসিন্দার ‘হৃদয় জয়ে’র গল্প।
জেড





