পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়াকে কেন্দ্র করে তেহরান যে ব্যবস্থা নিয়েছে তার সমর্থনে শুক্রবার (১০ মে) গোটা ইরানে গণজমায়েত এবং শোভাযাত্রা হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসি গত বুধবার (০৮ মে) এ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। আর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এসএনএসসির পদক্ষেপের বিষয়টি ঘোষণা করেছেন।

পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার এক বছর এ পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় ইরান। সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি বিক্রি করা থেকে বিরত থাকাসহ জেসিপিওএ’তে দেয়া আরও কিছু প্রতিশ্রুতি মানা হবে বলে ঘোষণা করেছে ইরান।

তেহরানে জুম্মার নামাজের পর গণমানুষের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে দেয়া বিবৃতিতে ইরানের এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

পাশাপাশি বিবৃতিতে, ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক আর কোনও পদক্ষেপ নেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেয়া হয় ।

এতে, পরমাণু সমঝোতা থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার জন্যও ইরানের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সমঝোতায় সইকারী ইউরোপীয় দেশগুলো যদি তাদের দেয়া প্রতিশ্রুতি বজায় রাখতে না পারে তবে জেসিপিওএ থেকে ইরানের পুরোপুরি বের হয়ে আসা উচিত।

এমবি