মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে দুটি বোমা বিস্ফোরণে ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ পুলিশ। বুধবার এ ঘটনা ঘটে। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা ও বিবিসি।
জানা গেছে, কায়রোর নিকট গিজা এলাকায় এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের স্থানটি কায়রো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং ভবনের খুব কাছে।
সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় ছাত্রদের ওপর গুলিবর্ষণের এক পর্যায়ে বোমার বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। আশপাশে আরো বিস্ফোরক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকে দেশটিতে প্রায়ই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ হয়ে আসছে। এর মধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলে আসছে। আর পুলিশ গিয়ে এসব বিক্ষোভে প্রায়ই হামলা চালিয়ে থাকে। এতে প্রায়ই সংঘর্ষের সূত্রপাত হয়। সূত্র: আলজাজিরা ও বিবিসি
[b]ঢাকা, ০২ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]