৬ মাসে আফগানিস্তানে ৫ হাজারের বেশি বেসামরিক মানুষ হতাহত হয় আর নিহতের সংখ্যা প্রায় ১৬০০ বলে জানিয়েছে জাতিসংঘ পরিসংখ্যা ব্যুরো। যাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ হচ্ছে শিশু।তারা আরও জানায় ২০১৫ সালের তুলনায় এই হতাহতের সংখ্যা প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন UNAMA যখন থেকে এই পরিসংখ্যান সংগ্রহ করছে, অর্ধেক বছরে হতাহতের সংখ্যা এবারই ছিল সবচাইতে বেশি।
UNAMA প্রধান তাদামিচি ইয়ামামোটো সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে বলেন যে, সংঘাতের সকল পক্ষ, অসামরিক লোকজনদের রক্ষা করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করতে ব্যর্থ হয়েছে।প্রকৃত পরিবর্তনের প্রেক্ষিতে সব পক্ষকে পদক্ষেপ নিতে হবে।
জেড





