ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সেনাবাহিনীর রাবার বুলেটে অন্তত ১৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণের সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাদের নিরাপত্তা বলয়ের মাধ্যমে কয়েকজন ইহুদি প্রবেশ করার পর সহিংসতার শুরু হয়। এরপর গুলি চালায় সেনারা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, সোমবার জেরিকো শহরের আইন আল-সুলতান শরণার্থী শিবিরে এই সহিংসতার ঘটনা ঘটে। আহত হওয়া ছাড়াও টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছে আরও তিনজন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলি রাজধানী স্বীকৃতি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে আনারও ঘোষণা দেন। তার এই ঘোষণায় সারাবিশ্বজুড়ে এখনও প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনে বিক্ষোভ দিন দিন বাড়ছেই।সহিংসতায় এখন পর্যন্ত ৮জন মারা গেছেন।