১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ ১৪ জনকে ফাঁসির দণ্ডাদেশে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামি। এই দণ্ড ঠেকাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান ও অন্য সব মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ কামনা করেছে দলটি।
পাকিস্তানের দ্য নেশন ও দুনিয়া নিউজের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে পাকিস্তান জামায়াতে ইসলামির প্রধান সৈয়দ মুনাওয়ার হাসান এ আহ্বান জানান।
ওই বিবৃতির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নিজামী ও অপর ১৩ জনের ফাঁসির দণ্ডাদেশকে রাজনৈতিক প্রতিহিংসামূলক অভিহিত করে তা প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছেন সৈয়দ মুনাওয়ার।
নিজামীর বিরুদ্ধে অস্ত্র মামলাকে মিথ্যা বলে দাবি করেছেন পাকিস্তান জামায়াতের প্রধান। এই মামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তার। তার দাবি, নিজামীর মতো মানুষের বিরুদ্ধে কোনো সুস্থ মানুষ অস্ত্র চোরাচালানের অভিযোগ আনতে পারে না।
এই ঘটনাকে ‘জুলুম’ বলে অভিহিত করে তা বন্ধে সহায়তা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান সরকার ও অন্য সব মুসলিম দেশের শাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৈয়দ মুনাওয়ার হাসান।
পাকিস্তান জামায়াতের প্রধান দাবি করেন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আদালতের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে। এছাড়া বাংলাদেশের ওপর ভারতের প্রভাব বাড়তে থাকায় দেশটির মানুষ গভীর উদ্বেগে রয়েছে।
গত ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার রায় ঘোষণা করা হয়। এর মধ্যে একটি মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
[b]ঢাকা, ১লা ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
হাসিনাকে চাপ দিতে পাকিস্তান জামায়াতের আহ্বান
১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ ১৪ জনকে ফাঁসির দণ্ডাদেশে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামি।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।
















