তৃতীয়বারের মতো জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন শিনজো আবে। বুথ ফেরত জরিপের বরাত দিয়ে এ খবর প্রচার করেছে দেশটির জাতীয় গণমাধ্যম এনএইচকে।
সংসদের নিম্নকক্ষে আবের এলডিপি এবং টোকিওর প্রথম নারী গর্ভনর ইরিকো কইকের নেতৃত্বাধীন কোমেইতো দলের জোট পেয়েছে ৩১২ টি আসন।
ক্ষমতায় যেতে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে, দুই তৃতীংশ বা ২৩৩ আসন দরকার। কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবেই হচ্ছেন, জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী।
এবারের নির্বাচনী প্রচারে শক্ত হাতে উত্তর কোরিয়াকে দমনের অঙ্গীকার করেন আবে। বুথ ফেরত জরিপে বিপুল জয়ের আভাসে সেই অঙ্গীকার পূরণে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
ভোটে দ্বিতীয় অবস্থানে আছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ডিপি। তারা পাচ্ছে ৪৪ থেকে ৬৭ আসন। আগামী বছর নির্বাচনের কথা থাকলেও জাতীয় সংকট মোকাবিলায় পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচন দেন আবে।
জেড





