আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে আজ (শনিবার) গাড়িবোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় বিস্ফোরণটি ঘটে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র মুবারিজ জাদরান জানান, শহরের একটি স্টেডিয়ামের কাছে বাস স্টেশনে বোমা হামলাটি চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এদিকে, চিকিৎসকেরা জানিয়েছেন হতাহতদের অনেকের অবস্থা খারাপ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এমএনজে





