ইসলামিক স্টেট (আইএস) মুক্ত করার জন্য ইরাকের সালাহউদ্দিন প্রদেশে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে দেশটির সেনাবাহিনী।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, আইএসের হাত থেকে তিকরিতসহ কয়েকটি শহর মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হবে। এরইমধ্যে তিকরিতের কাছাকাছি দুটো এলাকা মুক্ত করেছে ইরাকের সেনাবাহিনী। এ কাজে বিশেষ সহায়তা করেছে স্বেচ্ছাসেবী যোদ্ধারা। বর্তমানে তারা তাদের অবস্থান শক্তিশালী করছে এবং রাজধানী বাগদাদ থেকে অস্ত্র পেতে শুরু করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিকরিতসহ বালাদ ও বাইজির কাছের কয়েকটি এলাকা মুক্ত করা গেলে মসুলের দিকে এগিয়ে যেতে ইরাকি সেনাবাহিনীর সামনে বাধা থাকবে না। রাজনৈতিক ভাষ্যকার জেমা আতওয়ানি বলেছেন, এ মুহূর্তে কৌশল নেয়া হয়েছে একটি প্রদেশ মুক্ত করার পর অন্য প্রদেশ মুক্ত করা হবে। সেনাবাহিনী এখন সালাহউদ্দিন প্রদেশ মুক্ত করছে; এরপর মুক্ত করবে মসুল যা কি না গোষ্ঠী আইএস’র শক্ত ঘাঁটি।
এমএ





