এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট রূপান্তরকামী ও হিজড়াদের ‘তৃতীয়লিঙ্গ’ (third gender) হিসাবে মর্যাদা দিয়েছে। সেই সঙ্গে দেশটির কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে তাদের বিষয়ে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার ভারতের আদালতের দেয়া রায়ের নির্দেশনায় বলা হয়েছে, হিজড়া ও রূপান্তরকামীদের শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থানের সমানঅধিকার দিতে হবে। এতে তাদের প্রতি হেনস্থা ও লাঞ্চনা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি তৃতীয় লিঙ্গের সমানাধিকারের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সমাজে তারা যেভাবে বৈষম্যের শিকার হন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি কে এস রাধাকৃষ্ণণ এবং বিচারপতি এ কে সিকরি।
শিক্ষা, চাকরি, সমাজে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একজন নারী বা পুরুষের মতো তৃতীয় লিঙ্গের সমান অধিকার রয়েছে বলে আজ রায় দিয়েছেন বিচারপতিরা।
২০১৩ সালে এক রায়ে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করতে বলেছিল সুপ্রিম কোর্ট।ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ। যতক্ষণ না সংসদআইন করে এই ধারা লোপ করছে ততক্ষণ সমকামিতা আইনত অপরাধই থাকছে।
এর আগে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল। ওই রায়ে বলা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির এই ধারাটি বৈষ্যমূলক এবংমৌলিক অধিকারের পরিপন্থী।
দিল্লি হাইকোর্টের এই রায়ের সুবাদেই সমকামী এবংরূপান্তরকামীরা তাদের অধিকার অর্জনের পথে এগিয়েছিলেন বলে দাবি করা হত।
উচ্চ আদালতের বেঞ্চ বলে, "৩৭৭ ধারা বাতিল নয়। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ, সাজা হতে পারে যাবজ্জীবন পর্যন্ত।"
ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
হিজড়াদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দিল ভারত
এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট রূপান্তরকামী ও হিজড়াদের ‘তৃতীয়লিঙ্গ’ (third gender) হিসাবে মর্যাদা দিয়েছে। সেই সঙ্গে দেশটির কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে তাদের বিষয়ে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।
















