ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী  মসুল এ মার্কিন বিমান হামলায় অন্তত ৯০ জন ইরাকি সৈন্য নিহত হয়েছেন বলে জানাগেছে। আহত হয়েছেন আরও শতাধিক।  মার্কিন বাহিনীর দাবি,  আইএসের অবস্থানে হামলা চালাতে গিয়ে ‘ভুলে’ ইরাকি সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে ।

এক ইরাকি সেনা কর্মকর্তা রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে জানিয়েছেন, শুক্রবার সেনাবাহিনীর নবম সাঁজোয়া ডিভিশনের একটি অবস্থানে ওই বিমান হামলা চালানো হয়। এতে আটটি সাঁজোয়াযান এবং চারটি হামভি সামরিক ট্রাক ধ্বংস হয়।

নাজিব