করোনায় বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা আজ শনিবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার। আক্রান্তের সংখ্যা ৬৭ লাখের বেশি। সুস্থ হয়েছেন ২৯ লাখ ৯৬ হাজার মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৬৮ লাখ ৪৪ হাজার ২২২ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৫৭ হাজার ১৬২ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৬১৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গেলো ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণহানি ১ হাজার ৪৭৩ জন। মোট মৃতের সংখ্যা ৩৪ হাজারের বেশি। আক্রান্ত ৬ লাখ ১৫ হাজার মানুষ। এমন নাজুক অবস্থার মধ্যেও দেশটিতে শিথিল করা হয়েছে লকডাউন।

মেক্সিকোতে একদিনে সর্বোচ্চ ৮১৬ জনের প্রাণহানি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার।

এদিকে, গেলো ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪০ হাজার। অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করলেও ১৫ জুন থেকে হাসপাতাল দর্শনার্থী ও রোগীদের মাস্ক পরতে হবে।

আক্রান্তের তালিকায় শীর্ষ ছয়ে উঠে এসেছে ভারত। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। মোট মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার।

এদিকে, নতুন করে মাস্ক পরার প্রতি জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেখানে সংক্রমনে বিস্তৃতি বেশি, সামাজিক দূরুত্ব মানা সম্ভব না। দোকান এবং গনপরিবহনে মাস্ক পরার উপদেশ দিয়েছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৮১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৬০ হাজার ৩৯১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

এএস